বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭

ভূমিকম্পে ৬তলা দুটি ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিসিক

ভূমিকম্পে ৬তলা দুটি ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিসিক

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: ভূমিকম্পে হেলে পড়া ৬তলা দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। শনিবার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ নির্দেশ দেন।

ভবন দুটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।।

ভূমিকম্পের ফলে দুটি ৬তলা ভবন একটি অপরটির দিকে অন্তত দুই ফুট  হেলে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন- নগরের পাঠানটুলার দর্জিপাড়াস্থ মোহনা আবাসিক এলাকার বি ও সি ব্লকের পাশাপাশি থাকা দুটি ছয় তলা বিল্ডিং প্রায় দুই ফুট হেলে পড়ে। তবে- এতে কোনো ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে রাতে মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহাগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ভবন দুটি পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, রাজু উদ্দিন আহমদ ভবন দুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পরে ভবন দুটিতে বসবাসকারি লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026