বিনোদন নিউজ: যার গান শুনে বিশ্বের কোটি কোটি মানুষ। তিনি ম্যাডোনা। বয়সের বিরুদ্ধে পাল্লা দিয়ে বিপরীত স্রোতে হাঁটছেন বিশ্ব কাঁপানো এই গায়িকা, অভিনেত্রীর বয়স এখন ৬২ বছর।
ম্যাডোনাকে দেখে বোঝাই দায় যে, তিনি এতটা বয়সী। ধরে রেখেছেন দৈহিক সৌষ্ঠব। প্রথম দর্শনেই তাকে এখনও যুবতী দেখায়। তিনি চালচলন, পোশাকেও তা ধরে রেখেছেন। হালে ফরাসি ডিজাইনার জ্যাঁ পল গুলতিয়েরের ডিজাইন করা একটি পোশাকে পোজ দিয়েছেন। নেটের মতো পোশাকে শরীরের উপরের অংশকে উদ্ভাসিত করেছেন হাল আমলের তরুণী, যুবতীদের মতো।
ম্যাডোনার ‘কোণ ব্রা’ সম্পর্কে ২০০১ সালে নিউ ইয়র্ক টাইমসকে গুলতিয়ের বলেছেন, ১৯৮৯ সালে প্রথম আমাকে ডাকলেন ম্যাডোনা। তখন আমাকে বলা হলো শো শুরুর দুই দিন বাকি আছে। মনে হচ্ছিল বিষয়টি নিয়ে আমার সঙ্গে আমার সহকারী কৌতুক করছে। জ্যাঁ পল গুলতিয়ের ২০১৪ সাল থেকে রেডি টু ওয়্যার অর্থাৎ প্রস্তুত পোশাক, শুধু পরবেন- এমন কালেকশন শুরু করেন। এর মধ্যে আছে নানা রকম থিম। এর ভক্ত ম্যাডোনাও।
১৯৮০-র দশকের শেষের দিকে ডিজাইনার গুলতিয়েরের সঙ্গে বন্ধুত্ব ম্যাডোনার। তারপর থেকে ম্যাডোনার অনেক ঐতিহাসিক পোশাকের ডিজাইনার তিনি। এর মধ্যে আছে ম্যাডোনার আইকনিক ‘কোণ ব্রা’ পোশাক। এই পোশাক ম্যাডোনাকে পপ ইতিহাসে আলাদা একটি স্থান দিয়েছে। তিনি পপ সঙ্গীতের একজন প্রতীক হয়ে উঠেছেন এই পোশাকে।
সর্বশেষ গুলতিয়েরের ডিজাইনের পোশাক পরে ছবি পোস্ট করে ক্যাপশনে ম্যাডোনা নিজেই লিখেছেন, এই চমৎকার পোশাকের জন্য ধন্যবাদ জেপিজি (জ্যাঁ পল গুলিতিয়ের)। একটি মেয়েকে আপনি সবসময়ই চেষ্টা করেন ‘স্ট্রাইক এ পোজ’ হিসেবে দেখানোর।
Leave a Reply