শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪০

ব্রিটিশ রানি-জো বাইডেন সাক্ষাৎ আগামী সপ্তাহে উইন্ডসর ক্যাসলে

ব্রিটিশ রানি-জো বাইডেন সাক্ষাৎ আগামী সপ্তাহে উইন্ডসর ক্যাসলে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি ঝিল বাইডেন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

আগামী সপ্তাহে রাণীর উইন্ডসর ক্যাসলের বাড়িতে তাদের এই সাক্ষাতগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৩ জুন) বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে।

চলতি বছর জি-৭ শীর্ষক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। সেই উপলক্ষে দেশটিতে সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। যা গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করার পর এই প্রথম তার বিদেশ সফর। পাশাপাশি করোনা মহামারি প্রাদুর্ভাবের পর এটাই হতে যাচ্ছে সামনাসামনি সবচেয়ে বড় কূটনৈতিক সম্মেলন।

রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ১৩তম মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। গত এপ্রিলে স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এটাই হতে যাচ্ছে রানির বড় কোন বৈঠক। আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি বাকিংহাম প্যালেস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026