শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪০

প্রীতি প্যাটেলের অভিযোগ: অবৈধ অভিবাসন উস্কে দিচ্ছে ফেসবুক, টুইটার ও টিকটক

প্রীতি প্যাটেলের অভিযোগ: অবৈধ অভিবাসন উস্কে দিচ্ছে ফেসবুক, টুইটার ও টিকটক

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ইংলিশ চ্যানেলের ভয়াবহ পথ পাড়ি দেয়ার চটকদার ভিডিও পোস্ট করে অবৈধ অভিবাসন উস্কে দেয়ার জন্য সামাজিক মাধ্যমগুলোর ওপর অভিযোগ আনেন। এ খবর দিয়েছে ইন্ডিপেনডেন্ট।

প্রীতি প্যাটেল বলেন, চ্যানেল পাড়ি দেয়ার পোস্ট ও চটকদার ভিডিও সামাজিক মাধ্যমে অহরহ ঘুরছে, যা অগ্রহণযোগ্য। এসব পোস্ট ও ভিডিওতে ইউরোপিয় দেশগুলোতে নিরাপদে পৌঁছে দেয়ার মিথ্যে আশ্বাস দেয়া হয়, যা দেখে অভিবাসীরা নিজেকে ও নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলেন। পাচারকারীরা নিজেদের চোরাচালান ব্যবসা রমরমা রাখতে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে।

ব্রিটিশ হোম সেক্রেটারী আরো বলেন, এই সব পোস্টে চ্যানেল পাড়ি দেয়ার চটকদার ভিডিও দেখানো হয়, কিন্তু সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারানো কিংবা ১২-১৩ ঘণ্টা বরফ পানিতে কাটানোর ঘটনা এখানে দেখানো হয় না। সামাজিক মাধ্যম কোম্পানিগুলো ব্রিটিশ পুলিশের সঙ্গে চোরাচালান ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কাজ করছে কিন্তু তাদেরকে আরো সক্রিয় হতে হবে, দ্রততার সঙ্গে এই সব পোস্ট ও ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে।

প্রীতি প্যাটেল কোম্পানিগুলোকে এসব ভিডিও সাইট থেকে মুছে ফেলতে চিঠি লিখেছেন।  তিনি বলেন, ইউটিউব টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে পাচারকারীরা ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার ভিডিও পোস্ট করে, ভুয়া পাসপোর্ট ও ভিসার লোভনীয় প্রস্তাব দেয়, যা দেখে অভিবাসন প্রত্যাশীরা আকর্ষিত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026