শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪০

কানাডায় মুসলিম-বিদ্বেষ থেকেই মুসলিম পরিবারের প্রতি হামলা

কানাডায় মুসলিম-বিদ্বেষ থেকেই মুসলিম পরিবারের প্রতি হামলা

শীর্ষবিন্দু নিউজ, টরোন্টো: কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে ট্রাকচাপা দিয়ে মুসলিম পরিবারের চার সদস্যকে ‘মুসলিম-বিদ্বেষ’ থেকেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ খবর দিয়েছে আল জাজিরা।

তীব্র ঘৃণা ও ইসলাম-বিদ্বেষ থেকে ঘাতক ট্রাক চাপা দিয়ে তাদের হত্যা করে। নিহতদের মধ্যে আছেন দুই নারী, এক পুরুষ ও ১৫ বছরের কিশোরী। ৯ বছরের শিশুটি গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

প্রসঙ্গত, কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থা চলতি বছরের মার্চ মাসে জানিয়েছে, ২০১৯ সালে ১৮১টি মুসলিম-বিদ্বেষী হামলার ঘটনা নথিবদ্ধ করেছে পুলিশ। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ১৬৬। তবে কানাডার ইতিহাসে মুসলমান সম্প্রদায়ের ওপর সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় ২০১৭ সালের জানুয়ারিতে। কিউবেকের একটি মসজিদে এলোপাথাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে ঘাতক।

লন্ডন পুলিশ সার্ভিসের সুপারিন্টেড পল ওয়েট বলেন, এটি যে পরিকল্পিত হামলা ছিলো তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তীব্র ঘৃণা দ্বারা উদ্বুদ্ধ হয়ে শুধুমাত্র মুসলিম হওয়ার কারনে তাদের হত্যা করে ঘাতক। হতাহতদের সঙ্গে তার কোনো পূর্বপরিচয় ছিলো না।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইট বার্তায় তিনি লিখেছেন, এই ঘটনায় আমি শঙ্কিত। ঘৃণ্য এই ঘটনায় প্রিয়জন হারানোদের পাশে আমরা আছি। হাসপাতালে থাকা শিশুটির পাশেও আমরা আছি। ট্রুডো আরো বলেন, লন্ডন ও কানাডার মুসলিম সম্প্রদায়কে আমি বলছি আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের সমাজে ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই। এই হামলা নিকৃষ্ট ও বিশ্বাসঘাতকতার শামিল। এগুলো বন্ধ হতেই হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026