শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭

কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ আব্দুল গনির দাফন সম্পন্ন

কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ আব্দুল গনির দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক, লন্ডন: ব্রিটেনের প্রবীন কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবী ও শেডওয়েল জামে মসজিদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুল গনির দাফন দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের নামাজে জানাজার ইমামতি করেন মরহুমের ছেলে মোঃ আব্দুল কালাম সিতু।

জানাজা শেষে মরহুম হাজী আব্দুল গনির জীবনির উপর বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাঈদ। তিনি বলেন, হাজী আব্দুল গনির অবদান অপরিসীম। তিনি বিভিন্ন চ্যারিটি ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চ্যারিটি সংগঠন এশিয়ান মুসলিম কালচারাল এসোসিয়েশনের সভাপতি, শেডওয়েল জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর ছাতক প্রবাসী সমিতির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, খেলা ঘর বাংলা স্কুলের প্রতিষ্টাতা সভাপতি, বৃটেনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে অবদান রেখেছেন।

এছাড়াও ব্রিকলেইন জামে মসজিদ, ইস্ট লন্ডন মসজিদসহ অসংখ্য মসজিদ ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের জামাতা বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত্ব গয়াসুর রহমান ও শেডওয়েল জামে মসজিদ এর চেয়ারম্যান ব্যারিস্টার গউস মিয়া। তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে দেশবাসীর সবার কাছে দোয়া চেয়েছেন।

মরহুমের দেশের বাড়ি ছাতক উপজেলা রাউলি গ্রামে। মৃত্যুকালে চার পুত্র ও এক মেয়ে সহ অনেক নাতি নাতনী রেখে গেছেন। মোহাম্মদ আব্দুল গনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026