শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: জি-৭ সম্মেলনের মিডিয়া সেন্টারে বোমা হামলার উড়ো খবরে সেখানে হাজির হয় পুলিশের স্পেশাল টিম। নিরাপত্তার স্বার্থে জি-৭ সম্মেলনের দায়িত্বরত সকল কর্মকর্তাদেরকে পুলিশ বের করে নিয়ে যায়। এ খবর দিয়েছে আল আরাবিয়া।
রয়েল নেভির বোমা নিস্ক্রিয়করণ একটি ইউনিটকে খবর দিয়ে আনা হয় সেখানে। হোটেল এবং আশেপাশের এলাকা থেকে প্রায় একশ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সকালে আবার তাদেরকে হোটেলে ফিরিয়ে আনা হয়।
পুলিশ জানায়, হোটেল থেকে ২০ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং সে এখন তাদের হেফাজতে আছে। আসন্ন জি-৭ সম্মেলনকে সামনে রেখে ৫ হাজার পুলিশের এক বিশাল নিরাপত্তাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। কার্বিস বে যাওয়ার রাস্তা এবং উপকূলীয় পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং তিনি ফ্যালমাথ থেকে প্রায় ২৫ মাইল দূরে কার্বিস বে’র একটি রিসোর্টে আছেন এখন।
Leave a Reply