শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: বিক্রেতার কাছ থেকে এসব তথ্য চুরি হয়ে গেছে। ঘটেছে অডি গাড়ির গ্রাহকদের তথ্য চুরির ঘটনাও। এসব তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের লাইসেন্স ও সামাজিক নিরাপত্তা নম্বর।
জার্মানির গাড়ি কোম্পানি ভক্সওয়াগ ও অডি সতর্ক করে বলেছে ‘অননুমোদিত তৃতীয় পক্ষ’ ২০১৯ এবং ২০২১ সালের মধ্যে উত্তর আমেরিকার এক বিক্রেতার কাছ থেকে গ্রাহকদের এসব তথ্য চুরি করে নিতে সমর্থ হয়। এসব তথ্যে ফোন নম্বর, ব্যক্তিগত ইমেইল ঠিকানা, পোস্টাল মেইলিং ঠিকানা, গাড়ির সনাক্তকরণ নম্বর (ভিআইএন) এবং মডেল তথ্যগুলির পাশাপাশি গ্রাহকের ড্রাইভার লাইসেন্স নম্বর, বিস্তারিত বিবরণ এবং বেশ কয়েকটি ক্ষেত্রে সামাজিক সুরক্ষা নম্বর এবং কর শনাক্তকরণ নম্বরগুলির মতো প্রাথমিক তথ্য অন্তর্ভুক্ত ছিল।
ভক্সওয়াগন কর্তৃপক্ষ ইতিমধ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা ছাড়াও আইনপ্রয়োগকারী সংস্থাকে জানিয়েছে। গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে সন্দেহজনক ইমেল বা অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকতে বিশেষ করে তার নিজের বা তাদের যানবাহন সম্পর্কে তথ্য সরবরাহ করতে বললে বিশেষ সতর্ক হতে।
ভক্সওয়াগন আমেরিকার এক বিবৃতিতে বলা হয়েছে, যারা কেবল অডি বা ভিডাব্লু গাড়ি কেনার বিষয়ে অনুসন্ধান করেছিলেন তাদের তথ্য চুরি হয়েছে। ভক্সওয়ান ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি ক্রেডিট সুরক্ষার অফার দিয়েছে। কেউ যদি মনে করেন তাদের কোনো সংবেদনশীল বা স্পর্শকাতর তথ্য হারিয়েছে তাহলে তারা এ সুবিধা নিতে পারেন। ভক্সওয়াগন গাড়ি বিক্রির জন্যেই কেবল গ্রাহকদের এসব তথ্য সংগ্রহ করা হয়েছিল। যে বিক্রেতার কাছ থেকে এসব তথ্য চুরি গেছে তার পরিচয় প্রকাশ করেনি ভক্সওয়াগন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ভক্সওয়াগনের গ্রাহক রয়েছে ৯০ হাজার। এদের বেশিরভাগ অডি গাড়ির ক্রেতা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হিসেবে ভক্সওয়াগন নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি, ভক্সওয়াগন অডি, বেন্টলি, বুগাটি, ল্যাম্বোরগিনি, পোরশে, এসইটি, আকোদা ছাড়াও ইতালীয় মোটরসাইকেল ফার্ম ডুকাটি, ম্যান ও স্ক্যানিয়া ট্রাক নির্মাণ করে।
Leave a Reply