বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৪

অবিশ্বাসের দেয়াল টপকাতে চায় ইরান

অবিশ্বাসের দেয়াল টপকাতে চায় ইরান

শীর্ষবিন্দু নিউজ: ইরানের পরমানূ কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিধর ছয় দেশের সঙ্গে আলোচনা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেচেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। পশ্চিমাদের সন্দেহ ইরান পরমানূ অস্ত্র তৈরির চেষ্টার চালাচ্ছেন। তবে হেতরান বলছে,তাদের পরমানূ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরাচনা অত্যন্ত শ্রমসাধ্য হবে কিন্তু পশ্চিমাদের নীতির মাধ্যমে সৃষ্ট অবিশ্বাসের দেয়াল অতিক্রম করাই এর মূল উদ্দেশ্যে। বৃহস্পতিবার তেহরানের একটি টেলিভিশনে জারিফ জানান, ইরানের দীর্ঘ দিনের অবস্থান পুনরুল্লেখ করে বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানরে নীতি হচ্ছে,পরমানু অস্ত্র বানানো থেকে বিরত থাকা।

আলোচনার আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক দূত ক্যাথেরিন আ্যাস্টনের নাশতা চক্রে যোগ দেন। তার মুখপাত্র দু‘জনের বৈঠককে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। জারিফের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তি পৌছানোর প্রান্তে ইরান আর বিশ্বচুক্তি।

গত মাসে পাচ+১ নামে পরিচিত যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন ও রাশিয়া এবং জার্মানির সঙ্গে ইরানের বৈঠক হয়। ওই বৈঠকের পর আন্তর্জাতিক সমঝোতাকারীরা বলেন, তারা ইরানরে প্রস্তাব বিবেচনা করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026