মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮

মুরসির সঙ্গে পরিবারের সাক্ষাৎ

মুরসির সঙ্গে পরিবারের সাক্ষাৎ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির (৬২) স্ত্রী ও দুই পুত্র প্রথমবারের মতো তার সঙ্গে কারাগারে দেখা করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল এক ঘণ্টা সময় অতিবাহিত করেন মুরসি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

দেখা করার সময় কর্তৃপক্ষের অনুমতিতে মুরসিকে একটি ব্যাগ দিয়ে যান তার পরিবারের সদস্যরা। ওই ব্যাগে ছিল কিছু জামা-কাপড়, খাবার, ফলমূল, মিনারেল ওয়াটার ও কোমল পানীয়। হিজরি নতুন বছর উপলক্ষে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইব্রাহিম মোস্তফা সব কয়েদির সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাতের অনুমতি দেয়ার পর মুরসির পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।

গত জুলাই মাসে মুরসির সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের সময় আকস্মিক সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন তিনি। ইসলামপন্থি মুসলিম ব্রাদারহুড দলের এ নেতাই দেশটির প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট। অভ্্ুযত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তাকে অজ্ঞাত স্থানে আটক করে রাখা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026