শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৮

প্রিন্সেস ডায়নার ব্যক্তিগত গাড়ি নিলামে বিক্রি

প্রিন্সেস ডায়নার ব্যক্তিগত গাড়ি নিলামে বিক্রি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ডায়নার সেই গাড়িটি হলো ১৯৮১ সালের ফোর্ড এসকোর্ট ঘিয়া মডেলের। এই গাড়িটিই বাগদানে তাকে উপহার দিয়েছিলেন চার্লস। গাড়িটির নিলামে যে দাম উঠেছে, তা এই মডেলের বর্তমান দামের তুলনায় ৩০ হাজার ডলার বেশি। সিএনএন

বিয়ের দুমাস আগে ১৯৮১ সালের মে মাসে ডায়নাকে গাড়িটি উপহার দিয়েছিলেন প্রিন্স চার্লস। ১৯৮২ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় এই জুটিকে গাড়িটি ব্যবহার করতে দেখা গেছে। মঙ্গলবার এটি বিক্রি হয়েছে আসল রেজিস্ট্রেশন নম্বরসহ। গাড়িটির স্পিডোমিটারে দেখা যায়, এখন পর্যন্ত ৮৩ হাজার মাইল পথ পাড়ি দিয়েছে সেটি।

ডায়নার ব্যক্তিগত গাড়ি নিলামে তোলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছর তার অডি মডেলের গাড়িটি বিক্রি হয় ৮০ হাজার ৩০০ ডলারে। এর আগে নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছিলো, এই গাড়ির দাম আসবে ৪১ হাজার ৫০০ থেকে ৫৫ হাজার ৪০০ ডলারে। তবে এর সঙ্গে অন্যান্য ফি যুক্ত করে চূড়ান্ত মূল্য দাঁড়ায় ৭২ হাজার ৮০০ ডলার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026