রয়েল লন্ডন হাসপাতালের ঘটনায় তাৎক্ষণিকভাবে মেট পুলিশের হস্তক্ষেপে সমাধান হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি প্যাকেজকে সন্দেহ করে হাসপাতাল কর্তৃপক্ষ মেইন গেইট দিয়ে প্রবেশ বন্ধ করে দেয়।
এ সময় আগত ভিজিটর ও ভিতরে অবস্থানরতদের মধ্যে অশান্তি সৃষ্টি হলে কর্তৃপক্ষ সবাইকে বের করে দিতে থাকে। একজন চাক্ষুস সাক্ষী ঐ সময় হাসপাতালের সামনে থেকে একটি ভিডিও টুইট করেন। আজ বুধবার দুপুর ১.৫১ মিনিটের সময় টুইটারে ছড়িয়ে পড়ে এই ভিডিও। যেখানে দেয়া যায়, লোকজন তাড়াহুড়ো করছেন আর কেউ কেউ রয়েল লন্ডন হাসপাতালে দিয়ে তাকিয়ে আছেন।
মেট পুলিশ জানিয়েছে, রয়্যাল লন্ডন হাসপাতাল থেকে একটি বস্তুটি সরিয়ে নিতে যে অভিযোগ করা হয়েছে তা সমাধান করা হয়েছে। মেট পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি সমাধান করা হয়েছে এবং প্যাকেজটি সন্দেহজনক নয় বলে মনে হয়েছে।
Leave a Reply