শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬

একটি পুরোনো রেলস্টেশন বদলে গেল বাড়িতে!

একটি পুরোনো রেলস্টেশন বদলে গেল বাড়িতে!

ব্রিটেনে ১৩৫ বছরের পুরোনো একটা রেলস্টেশনকে পাল্টে ফেলে বাড়িতে রূপান্তরিত করা হয়েছে। যেখানে টিকিট কাটার ঘর ছিল, সেটা আজ হয়ে গেছে শোওয়ার ঘর। যেই প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াতো, সেটাকে বানানো হয়েছে বসার ঘর।

আস্ত একটি রেলস্টেশনকে ভোল বদলে বাড়ির আদলে তৈরি করায় বোঝারই উপায় নেই যে এখানে এক সময় একটা স্টেশন ছিল। সেই স্টেশনে আবার ট্রেনও থামত। স্টেশন থেকে রূপান্তরের পর বাড়িটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকার মতো।

ব্রিটেনের ডেভনে ব্রামফোর্ড স্পিকের হল্ট স্টেশনকে বাড়ির আদলে গড়ে তোলা হয়েছে। এটা ছিল ব্রিটেনের গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের একটি শাখা লাইন। ১৮৮৫ সালের ১ মে এই শাখা লাইনটি চালু করা হয়। তবে ১৯২৩ সালে এই স্টেশন থেকে রেলকর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেটাকে পরিত্যাক্ত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। ব্রিটেনে রেল ব্যবস্থাকে আরও উন্নতি করতে এ রকম বেশ কয়েকটি স্টেশনকে বাতিল ঘোষণা করে ব্রিটিশ প্রশাসন।

তার মধ্যে হল্ট স্টেশন একটি। দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর প্রাচীন এই স্টেশনের ঐতিহ্যকে ধরে রাখতে সেটাকে বাড়ির আদলে তৈরি করা হয়েছে। এটা যে এক সময় স্টেশন ছিল তা বোঝাতে পুরনো একটি ট্রেনের বগিকে এনে সেটাকে সাজিয়ে রাখা হয়েছে বাড়ির সামনে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026