শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬

লন্ডনে এক কিশোর হত্যার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

লন্ডনে এক কিশোর হত্যার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

লন্ডনে তামিম নামের ১৫ বছর বয়সী এক কিশোরকে হত্যার অভিযোগে পুলিশ দুই সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করেছে। একজনের বয়স ১৪ বছর অন্য জনের বয়স ১৫ বছর। শনিবার তাদেরকে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

এর আগে সোমবার লন্ডনের ওলউইচ নিউ রোডে পুলিশ তামিমকে ছুরির আঘাতে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঁঠায়। পরে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করে। খুনের এই তালিকায় তামিমই সর্বশেষ কিশোর না। তামিমকে হত্যার ঘন্টাখানিক পর আরেকটি কিশোর খুনের ঘটনা ঘটে লন্ডনে। সে ব্যপারে পুলিশ ২৬ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, লন্ডনে চলতি বছরে ২১টি কিশোর হত্যার ঘটনা ঘটেছে। চলতি এই অবস্থা বজায় থাকলে ইংল্যান্ড কিশোর হত্যায় তার অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ফেলবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026