রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৫

নজরদারি এড়াতে মুঠোফোন বদলালেন ফরাসি প্রেসিডেন্ট

নজরদারি এড়াতে মুঠোফোন বদলালেন ফরাসি প্রেসিডেন্ট

ইসরায়েলের এনএসও সংস্থার তৈরি পেগাসাস স্পাইওয়্যার কাজে লাগিয়ে ফোনে আড়ি পাতার ঘটনাকে কেন্দ্র করে নিজের মুঠোফোন ও ফোন নম্বর বদলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুলাই) তথ্যটি জানিয়েছেন ম্যাক্রোঁর কার্যালয়ের এক কর্মকর্তা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁসহ বিশ্বের অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন নম্বর পেগাসাসের নজরদারির তালিকায় এসেছে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা– সমালোচনা শুরু হয়েছে। তবে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করেছে পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। বলেছে, এটা তাদের লক্ষ্য ছিল না।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র জানান, বাড়তি নিরাপত্তার জন্য ম্যাক্রোঁ বেশ কয়েকটি ফোন নম্বর নিয়েছেন। অবশ্য ব্যাপারটা এমন নয় যে তার ফোনে আড়ি পাতা হচ্ছে। যে ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন আড়ি পাতার জন্য টার্গেট করা হয়, তাদের মধ্যে আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা, ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ও মরক্কোর প্রধানমন্ত্রী সাদ এদ্দিন আল ওসমানি। এছাড়া বাকিরা সাবেক প্রধানমন্ত্রী ও একজন বাদশাহ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026