হাউজিং ফ্রড বা সরকারি আবাসন নিয়ে প্রতারণার মামলায় আদালতে বিচারের মুখোমুখি হয়েছিলেন লন্ডনের বাঙালিপাড়া পপলার ও লাইমহাউস আসনের এমপি আপসানা বেগম। সোমবার (২৬ জুলাই) আদালতে আপসানার দেওয়া বক্তব্য ও তথ্য যাচাই-বাচাইয়েরে পর প্রতারণার মামলা থেকে অব্যাহতি দিয়েছে লন্ডন স্নারেসব্রুক ক্রাউন কোর্ট।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক আনা একটি প্রসিকিউশনে আবাসন জালিয়াতির অভিযোগে জুরি দ্বারা লেবার এমপি আপসানা বেগমকে এই রায় প্রদান করেন। এদিকে, আপসানা আদালতে তার বিরুদ্ধে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত আনীত আবাসন জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। এই অভিযোগ এনেছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। তাদের অভিযোগ আপসানার কারনে কাউন্সিলের ৬৩ হাজার ৯২৮ পাউন্ড ব্যয় হয়েছে। এতে আপসানার বিরুদ্ধে কাউন্সিলকে অবহিত না করার অভিযোগ উঠে ছিল।
আপসানা জানিয়েছেন, স্যোশাল হাইজিংয়ে আবেদন করার পর তিনি এহতেশামুল হকের সাথে চলে যান। তার দাবি, বেশি জনাকীর্ণ ওই আবাসে বাস করেননি। তিনি কাউন্সিলকে তা জানিয়েছেন। আপসানা আদালতকে বলেন, পরিবারের সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার এবং তার কয়েক মাস আগে তার বাবাকে হারান। আফসানা আরও দাবি করেছেন যে এহতেশামুল হক তাকে নিয়ন্ত্রণ করতে চাইতেন, বাধ্য করতেন। আপসানা বেগম বলেন, আমরা একসঙ্গে একটি নতুন জীবন শুরু করেছিলাম- এটি সহজ ছিল না তবে এটিই বেছে নিয়েছিলাম।
স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টের শুনানিতে ৩১ বছর বয়সী পার্লামেন্ট সদস্য আপসানা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। আদালতকে আপসানা বলেন, তার ভাই যখন তাকে অনুসরন করে কাজের জায়গা অবধি যান, সেই সময় পরিবারের সন্মান রক্ষায় তিনি নির্যাতনের শিকার হতে পারেন- এমন আশঙ্কায় তিনি ২০১৩ সালের ২১ শে মে পুলিশের কাছে যান। আপসানা আদালতকে বলেন, তিনি যখন কমিউনিটি লিডারশিপ নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছিলেন তখন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান কাউন্সিলার এহতেশামুল হকের সাথে তার পরিচয় হয়। কিন্তু এহতেশাম তার চেয়ে সাত বছরের বড় এবং আগে দুই বার বিবাহিত হওয়ায় আপসানার পরিবার এহতেশাম ও তা সম্পর্কের পক্ষে ছিল না।
তিনি বলেন, আমি তখন প্রচণ্ড অশান্তির মাঝ দিয়ে যাচ্ছিলাম। এবং পরে বুঝতে পেরেছিলাম যে তিনি (মিঃ হক) খুব অভদ্র ছিলেন। আপসানা জানান, ২০১৬ সালের মাঝামাঝি সময়ে তিনি এহতেশামুল হকের কাছ থেকে আলাদা হয়ে যান। এহতেশামের মদ্যপানের সমস্যা সম্পর্কেও উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ২০১৬ সালের নভেম্বরে আপসানা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন যে এহতেশামুল হক তাকে ক্রমাগত ফোন এবং টেক্সট করেন এবং পরে তাকে অনুসরণ করেছিলেন।
খালাস পাওয়ার পর এক বিবৃতিতে বেগম বলেছিলেন, মামলাটি তাকে দারুণ কষ্ট দিয়েছে। তিনি বলেন, আমি আমার সমস্ত আইনী দল এবং যারা আমাকে সংহতি, সমর্থন এবং দয়া দেখিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছি গৃহস্থালি নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য। সর্বশেষ গত ১৮ মাসেআমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বর্ণবাদী হামলা, ইসলামফোবিক নির্যাতন এবং আমার সুরক্ষার জন্য হুমকিসমূহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, আমি আশা করব এ রকম কিছু আবার কারও জীবনে যেন না ঘটে। এটা খুবই দু:খজনক এবং মর্মান্তিক ঘটনা।
উল্লেখ্য, গত নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন লেবার পার্টির প্রার্থী আপসানা। তার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আপসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন। আপসানা ব্রিটেনের সর্বশেষ জাতীয় নির্বাচনে লন্ডনের সবচেয়ে বেশি বাংলাদেশী বহুল এলাকা পপলার লাইমহাউস এলাকা থেকে লেবার পার্টির মনোনয়ন পেয়ে চমকের সৃষ্টি করেন। লেবার পার্টির নিরাপদ এ আসনটি থেকে মনোনয়ন পাওয়া মানেই অনেকটা নিশ্চিত বিজয়। যদিও সে মনোনয়ন যুদ্ধে খোদ বাঙালিদেরও বিরোধিতার মুখোমুখি হতে হয় তাকে।
Leave a Reply