শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৬

ফের বাবা হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফের বাবা হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মাস খানেক আগেই গর্ভপাত হয় ক্যারি সায়মন্ডসের। সেবার মন ভেঙে যায় বরিস জনসন ও ক্যারির। খারাপ স্মৃতি পেছনে ফেলে সুখবর নিয়ে এলো জনসন পরিবার। শনিবার নিজের ইনস্টাগ্রামের পাতায় বার্তা দেন ক্যারি।

আসছে বড়দিনেই দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই দম্পতি। বরিসের স্ত্রী ক্যারি সায়মন্ডস নিজের ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যারি জানান, ‘বড়দিনেই ‘রেনবো বেবি’ আসার অপেক্ষায় রয়েছেন। এরপরই লেখেন, আরও একবার অন্তঃসত্ত্বা হয়ে দারুণ লাগছে। একইসঙ্গে আবার একটু নার্ভাসও অনুভব করছেন।

উল্লেখ্য, বরিস জনসন এর আগেও দু’বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলারের ঘরে চার সন্তান আছে। ২০২০ সালে ম্যারিনার সঙ্গে বরিসের বিচ্ছেদ ঘটে। গত বছরের মে মাসে করোনার সংক্রমণের মধ্যেই সাদামাটাভাবে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘরোয়া আয়োজনে নিজেদের বিয়েটা সেরে ফেলেন ক্যারি-বরিস। তবে বিয়ের আগেই তাদের ঘরে প্রথম সন্তান ছেলে উইলফ্রেড আসে। যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে ৫৭ বছর বয়সী বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ২০০০ সালে বাবা হয়েছিলেন টনি ব্লেয়ার। ২০১০ সালে ১০ নং ডাউনিং স্ট্রিটে থাকাকালেই কন্যা সন্তানের বাবা-মা হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আর সামান্থা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026