বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১

যুক্তরাজ্য ও জাপানে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা

যুক্তরাজ্য ও জাপানে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা

যুক্তরাজ্য তার দেশের ৩ কোটি ২০ লাখ মানুষকে সেপ্টেম্বরের শুরুর দিকেই বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। খবর ব্লুমবার্গ, দ্য টেলিগ্রাফ।

যুক্তরাজ্য সরকার সেপ্টেম্বরের শুরুর দিকে পঞ্চাশের বেশি বয়সী নাগরিক যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম, তাদের গুরুত্বের সঙ্গে এই বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, জাপান সরকার দেশটির সম্পূর্ণ ভ্যাকসিনেশনের আওতায় আসা নাগরিকদের ২০২২ সালে তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশটির ভ্যাকসিনেশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তারো কোনো রোববার একটি টেলিভিশন প্রোগ্রামে আগামী বছরে বুস্টার হিসেবে ভ্যাকসিনেশনের তৃতীয় ডোজ প্রদানের সুপারিশ করেছেন।

ভারতে আবারো করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। ইনডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলোজির গবেষক মথুকুমালি বিদ্যাসাগর ও মহেন্দ্র আগারওয়ালের দেওয়া তথ্য অনুসারে, এ বছরের অক্টোবরেই আবারো করোনার নতুন ঢেউ আঘাত হানবে ভারতে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা ধারণা করছে, সে সময় দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026