শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০১

কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত

কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরো পাঁচ দিন বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর থেকে সকল অফিস আদালত, গণপরিবহন দোকান-পাট খুলে দেওয়া হবে। মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তিনি বলেন, আমরা মানুষের চলাচল সহজ করে দেবো কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেক বেশি কঠোর হবো। তিনি বলেন, ১১ তারিখে সকল পর্যায়ের মানুষ যারা কাজ করছেন তারা ভ্যাকসিন নেবেন এবং সনদ নিয়ে কাজে যোগ দেবেন।

দেশের আঠারো বছরের উপরে সকল নাগরিক ভ্যাকসিন নেবেন। যারা স্বাস্থ্যবিধি মানবেন না তাদের মানাতে প্রয়োজনে আইন প্রণয়ন করা হবে। আমরা জানিনা করোনার সংক্রমণ কবে কমবে। কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, আগামী সাত দিনে আমরা ১ কোটি লোককে ভ্যাকসিন দেবো। ১৪ হাজার কেন্দ্রের মাধ্যমে মানুষকে ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি বলেন, এক্ষেত্রে আমরা বয়স্কদের অগ্রাধিকার দেবো। আমরা আশা করি সকলে নিজ দায়িত্বে কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহন করবেন। প্রতিটি ইউনিয়নে দুইটি করে কেন্দ্র থাকবে আর সিটিতে ৫/৬ টি কেন্দ্রে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026