শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কট্টরপন্থি মোল্লা ফজুল্লাহকে প্রধান নেতা হিসাবে মনোনীত করার পর পাকিস্থান সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে ধারাবাহিক হামলার প্রস্তুতি নিচ্ছে দেশটির জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)। শুক্রবার টিটিপির পক্ষথেকে বলা হয়েছে,সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদকে মার্কিন ড্রোন হামলা চালিয়ে হত্যায় সহযোগিতা করার জন্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে চরম প্রতিশোধ নেওয়া হবে।
গত ১ নভেম্বর মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহমেহসুদ নিহত হওয়ার পর পাকসরকারের সঙ্গেশান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখান ও লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল অবস্থানের জন্য পরিচিত ফজুল্লাহর নামই টিটিপি প্রধান হিসেবে বেশি উচ্চারিত হচ্ছিল। শেষ পর্যন্ত কট্টরপন্থি ফযুল্লাকেই প্রধান মনোনীত করলো প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকারের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহ দেখানো টিটিরি শুরু কাউন্সিল।
উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের কথা বলে প্রকাশ্যে মার্কিন ড্রোন হামলার বিরেধিতা করলেও সম্প্রতি ফাস হওয়া উইকিলিসের তথ্য মতে, পাকিস্থান সরকারের সহযোগিতায়ই দেশটির দুর্গম অঞ্চলে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বিশেষ বাহিনী।