যুক্তরাজ্যে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের যুব সমাজের উদ্বেগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলিনি অনুষ্টিত হয়। এতে মাস্টার আব্দুস সালামেরে সভাপতিত্বে ও আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক হেলাল আহমদ ও ফয়সাল আহমদের পরিচালনায় অনুষ্টানে কোরআন তেলায়াত করেন মামুন আহমদ।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্যে আয়োজক কমিটির অন্যতম সদস্য মুমিন আহমদ বলেন, আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে প্রবাসে জালালপুরের যুব সমাজ ও আমাদের সিনিয়রদের মধ্যে পরিচিত হওয়া ও একে অন্যকে চেনা জানা।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন- ব্যারিস্টার মোস্তাক আহমদ, আব্দুল মুহিত খসরু, আব্দুস সাত্তার, রফিক উদ্দিন, হাজি কয়েছ মিয়া , আব্দুল বাছিত, রাজন আহমদ, সায়েম আহমদ, শামসুল আলম। আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন গোলাম জিলানী, শফিউল সুমন, উজ্জ্বল আহমদ। যুব সমাজের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন- শোয়েব আহমদ ফরিদ আহমদ, শাওন আহমদ, কোহিনুর আহমদ প্রমুখ। বক্তারা যুব সমাজের এই উদ্ধেগকে অত্যান্ত প্রশংসা করেন এবং জালালপুরের উন্নয়নে যুবসমাজকে সমৃক্ত হওয়ার আহবান জানান।
Leave a Reply