শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৪

ইংল্যান্ডে ১৮ বছরের কম বয়সীদের প্রথম ডোজ টিকা দেওয়ার নির্দেশ

ইংল্যান্ডে ১৮ বছরের কম বয়সীদের প্রথম ডোজ টিকা দেওয়ার নির্দেশ

১৬ ও ১৭ বছর বয়সীদের প্রথম ডোজ টিকা ২৩ আগস্টের মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পন্ন করা হবে। যাদের বয়স ১৮ হতে ৩ মাস বাকি আছে তারাও ভ্যাকসিন গ্রহণের এই সুযোগের আওতায় পড়বে। যারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে চিঠি অথবা ম্যাসেজের মাধ্যমে তারিখ জানানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, আগামী মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে হাজার হাজার শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার এ সুযোগ দিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, বিলম্ব না করে যতো দ্রুত সম্ভব আপনারা টিকা গ্রহণ করুণ, যাতে এ ভাইরাস থেকে আমাদের পরিবারসহ সকলকে সুরক্ষিত রাখতে পারি এবং স্বাধীনভাবে চলাচল করতে পারি।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসন দেশটির গর্ভবতী নারীদের প্রতি ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি গর্ভাবস্থায় দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026