শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১

আফগানিস্তানে ২৮৬ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য

আফগানিস্তানে ২৮৬ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য চলতি বছর ২৮৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (৩৯৩ মিলিয়ন ডলার) অনুদান দেবে। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব টুইটারে এ তথ্য জানান। আল জাজিরা

তিনি একই টুইটারে বলেন, তালেবানরা আফগানিস্তান দখল করে নেওয়ার পর সেখানের নাগরিকদের কিভাবে সহায়তা করবেন। আমাদের নেতৃত্ব অন্যদেরকেও অনুসরণ করার আহ্বান জানাই, যাতে করে সবচেয়ে দুর্বল আফগানরাও মানসিক সহায়তা পায়।

ডমিনিক রাব বুধবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্টদের কাছে সাহায্য পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে মানবিক প্রতিক্রিয়ায় মার্কিন এইড অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামীতে প্রায় ২০ হাজার আফগান নাগরিককে বসবাসের অনুমতি দেওয়ার ঘোষণা দেয়। এদের মধ্যে নারী, ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘুরা অগ্রাধিকার পাবে। প্রথম বছর ৫ হাজার আফগান নাগরিক সুযোগ পাবে। পরবর্তী বছরগুলো ধাপে ধাপে আরো ১৫ হাজার আফগান নাগরিককে সুযোগ দিবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026