বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭

সিলেট ৩ আসনের উপনির্বাচন ৪ সেপ্টেম্বর

সিলেট ৩ আসনের উপনির্বাচন ৪ সেপ্টেম্বর

সিলেট ৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। সোমবার (২৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

হুমায়ুন কবীর বলেন, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট ৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ভোটের মাত্র দুদিন আগে নির্বাচন স্থগিত করা হয়েছিল, তাই এবার প্রচারের জন্য মাত্র এক দিন সময় দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত (এক দিন) প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

উল্লেখ্য, সিলেট ৩ আসনে দুবার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন। সর্বশেষ ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এক রিট আবেদনের প্রেক্ষিতে ভোটের দুদিন আগে অর্থাৎ ২৬ জুলাই এ আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এই আসনের ভোটগ্রহণ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন হাইকোর্ট।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026