বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭

সুখ-দু:খ ও সমস্যা-সম্ভাবনার কথা বলছে বিলাত বাংলা নিউজ

সুখ-দু:খ ও সমস্যা-সম্ভাবনার কথা বলছে বিলাত বাংলা নিউজ

বর্তমান প্রযুক্তির যুগে দেশ-বিদেশের সংবাদ মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে। দেশে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার পাশাপাশি সংবাদ পরিবেশন করছে অসংখ্য অনলাইন পোর্টাল। এর মধ্যে বিলাত বাংলা নিউজ অন্যতম অনলাইন পোর্টাল। এমনটি বলেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১টায় সুনামগঞ্জ পৌরশহরের পৌরবিপনী মার্কেটের তৃতীয় তলায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিলাত বাংলা নিউজে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিলাত বাংলা নিউজ যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের সুখ দু:খ, সমস্যা ও সম্ভাবনার কথা বলছে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে এক বছরে অনলাইন পোর্টালটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

মেয়র নাদের বখত বলেন, অনেক অনলাইন পোর্টাল বন্ধের কথা শুনা যাচ্ছে। কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী পোর্টালগুলোকে যাচাই-বাছাই পূর্বক অনুমোদন দিয়ে তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন। লেখনির মাধ্যমে বিলাত বাংলা নিউজটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠবে। তিনি বিলাত বাংলা নিউজের মঙ্গল কামনা করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিলাত বাংলা নিউজের উপদেষ্ঠা সম্পাদক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও অনলাইন সম্পাদক টিএ সুলেমানের পরিচালানায় অনুষ্ঠিত সভায় বিলাত বাংলা নিউজ’র পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, পোর্টালের যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক ইনকিলাব এবং দৈনিক শ্যামল সিলেটের ছাতক উপজেলা প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, অর্থ সম্পাদক একে কুদরত পাশা, কার্যকরি কমিটির সদস্য ও বাংলাদেশ প্রতিদিন এবং বাংলা ভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল।

সভায় বক্তারা বলেন, ছাতক প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য সাজিদুল ইসলাম রানার পৃষ্ঠপোষকতা ও ব্যবস্থাপনায় বিলাত বাংলা নিউজ বাংলাদেশ ও যুক্তরাজ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রবাসে গিয়েও লেখা-লেখির নেশাটি ভূলতে পারছেন না বিলাত বাংলা নিউজ এর চিফ এডিটর সাংবাদিক রানা। একদল তরুণ উদ্যোমী, সৎ সাহসী গণমাধ্যম কর্মীদের নিয়ে সততার সঙ্গে সংবাদ পরিবেশন করে পাঠকের মন জয় করে নিয়েছে এই পোর্টাল। পরে কেক কেটে বিলাত বাংলা নিউজ পোর্টালের বর্ষপূর্তি উদযাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র নাদের বখত। শেষে বিলাত বাংলা নিউজ লেখা সম্বলিত কলম বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক মানবকন্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক সিলেট বাণীর জেলা প্রতিনিধি মাসুক মিয়া, শামছুল কাদির মিছবাহ, বাংলা নিউজের আশিকুর রহমান পীর, বিজনেস বাংলাদেশ এর দিলাল আহমদ, কলকাতা টিভির দেওয়ান তাসাদুজ্জামান রাজা ইমন, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি রেজাউল করিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফুয়াদ সানি তালুকদার, একুশে টিভির জেলা প্রতিনিধি আবদুস সালাম, বৈশাখী টিভির কর্ণ বাবু দাস, বণিক বার্তার আল আমিন, দৈনিক সুনামগঞ্জের সময়ের রুজেল আহমদ, দৈনিক জৈন্তাবার্তার মনোয়ার চৌধুরী, মোশাহিদ রাহাত, ব্যবসায়ী শামীম আহমদ, সিলেট ক্ষীনব্রিজ রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান শহীদুল ইসলাম প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026