শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০

ব্রিটেনে অভিভাবকদের অনুমতি ছাড়াই টিকা দেয়া হবে শিশুদের

ব্রিটেনে অভিভাবকদের অনুমতি ছাড়াই টিকা দেয়া হবে শিশুদের

ব্রিটেনে ১২ থেকে ১৫ বছরের শিশুরা রাজি হলেই স্কুলে তাদের টিকা দেবে ‘কোভিড টিম’। এক্ষেত্রে শিশুদের টিকা দিতে অভিভাবকদের অনুমতির অপেক্ষা করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। আরটি‘র খবর।

স্বাস্থ্যকর্মীরা স্কুল কর্তৃপক্ষের কাছে ব্রিটিশ সরকারের এ নির্দেশিকা জানিয়ে দিয়েছে। স্কুল ভিত্তিক এ ধরনের টিকাদান কর্মসূচি শিশুদের কোভিড প্রতিরোধ বাড়াতে সহায়ক হবে বলে তারা মনে করছেন। এখন পর্যন্ত ৪৪ মিলিয়ন ব্রিটিশ নাগরিক কোভিড টিকার দুটি ডোজই দিয়েছেন। যা দেশটির জনগোষ্ঠীর ৬৫ শতাংশ।

ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা এর আগে ১২ থেকে ১৫ বছরের শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিলে তাতে অভিভাবকদের সম্মতির বাধ্যবাধকতা ছিল। এক্ষেত্রে শিশুদের টিকা দেওয়ার ইচ্ছাকে অভিভাবকের অনুমতির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিভাবকদের অনুমতির জন্যে অপেক্ষা থাকতে হবে না বলে স্কুল পর্যায়ে টিকাদান কর্মসূচি গতি পাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026