বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৯

গণ-অভ্যুত্থানের ভয়ে সরকারের এই আচরণ

গণ-অভ্যুত্থানের ভয়ে সরকারের এই আচরণ

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের গ্রেপ্তার হওয়া পাঁচ নেতার মুক্তি দাবি করেছেন। আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণ-অভ্যুত্থানের ভয়ে সরকার এমন করছে।

নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তল্লাশি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তিনি বিএনপির চেয়ারপারসনের বাসা ও কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ রেখে নেতা-কর্মীদের চলাচলে বাধা সৃষ্টির নিন্দা জানান। সভ্য দেশে এমনটা দেখা যায় না।

প্রসঙ্গত: গত শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গুলশানে খালেদা জিয়ার বাসভবন থেকে বের হওয়ার পর রাত একটা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয় তাঁর উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026