শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯

ব্রিটেনে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিলামে

ব্রিটেনে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিলামে

ক্রিস্টিজ নামে ব্রিটেনের একটি নিলাম সংস্থা রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি ২২ সেপ্টেম্বর নিলাম করবে। তাদের ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।

ক্রিস্টিজ সূত্রে জানা গেছে, এডিথ অন্দ্রে নামে এক জার্মান নারী ও তার স্বামী এ ছবিটি কিনেছিলেন। পরে এডিথের দাদা ওয়াল্টার রাথেনিউয়ের সংগ্রহে আসে সেটি। এই রাথেনিউ পরিবারই রবীন্দ্রনাথের আঁকা ছবিটি ক্রিস্টিজকে নিলাম করতে দিয়েছে। ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’— এই বিভাগে রাখা হয়েছে ছবিটিকে।

নামহীন ছবিটিকে ওয়েবসাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। ত্রিস্টিজ বলছে- এক লাখ ২০ হাজার পাউন্ড থেকে এক লাখ ৮০ হাজার পাউন্ড (৯০ লাখ থেকে এক কোটি ৩৫ লাখ টাকায়) বিক্রি হতে পারে ছবিটি।

সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে- ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশিরভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি।

উল্লেখ্য, ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গ্যালারি পিগাল’-এ সেগুলোর প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকরা কিনে নেন বেশিরভাগ ছবি। এসব ছবির মধ্যেই সম্ভবত ছিল এই ‘যুগল’।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026