শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২০

জ্বালানি তেল সংকট মোকাবেলায় রাস্তায় নামছে ব্রিটিশ সেনাবাহিনী

জ্বালানি তেল সংকট মোকাবেলায় রাস্তায় নামছে ব্রিটিশ সেনাবাহিনী

ব্রিটেনে জ্বালানি তেল সংকট সামাল পাম্পগুলোতে সরবরাহ নিশ্চিত করতে ট্যাংকার নিয়ে রাস্তায় নামছে ব্রিটিশ সেনাবাহিনী। টানা কয়েক দিন ধরে জ্বালানি সংকটে থাকা দেশটির বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

একইসঙ্গে তিনি দেশটির পেট্রল স্টেশনগুলোতে জ্বালানি শেষ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। যদিও একে তিনি সরাসরি ‘সংকট’ বলতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, গত কয়েকদিন ছিল বেশ কঠিন, তবে পরিস্থিতি এখন ঠিক হচ্ছে। তারা পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করার পরও এমন উদ্যোগ নেওয়া হচ্ছে দেশটিতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিবিসির খবরে জানানো হয়েছে, সামরিক বাহিনীর প্রায় ১৫০ ড্রাইভার জ্বালানি তেল সরবরাহ শুরু করার প্রস্তুতি নিয়ে আছেন। বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, এই সেনা সদস্যদের এখনই মোতায়েন করা হবে কিনা? উত্তরে তিনি জানান, সেনাদের মাঠে নামাতে কিছুদিন সময় দরকার পরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামি কয়েক দিনেই সেটি বাস্তবায়ন করা হবে এবং মানুষ দেখতে পাবে সেনা সদস্যরা ট্যাংকার নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা ট্রাকের বড় সাড়ি দেখছি তবে পরিস্থিতি এখন স্থিতিশীল হচ্ছে। এখন পেট্রল স্টেশনগুলোতে জ্বালানি তেল পৌছাচ্ছে এবং গতকাল বিক্রি ও যোগান সমান ছিল।

বিবিসির খবরে জানানো হয়,  দেশটির একটি বড় তেল কোম্পানি শেল ট্রাক চালকের অভাবে তাদের কিছু পেট্রোল স্টেশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে খবর বেরিয়েছিল কয়েকদিন আগে। এরপরই রীতিমত আতংক ছড়িয়ে পড়ে। গাড়ি নিয়ে পেট্রোল স্টেশনের দিকে ছুটতে শুরু করে মানুষ। কিন্তু খুব দ্রুতই বাকী পেট্রোল স্টেশনগুলোও শূন্য হয়ে যায়। লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের অনেক পেট্রোল স্টেশনই তাদের ঢোকার পথে ‘নো ফুয়েল’ লেখা সাইনবোর্ড লাগিয়ে দেয়।

ব্রিটেনের পেট্রোল বিক্রেতাদের সমিতি বলছে, রোববার নাগাদ আট হাজার পেট্রল স্টেশনের অর্ধেকই খালি হয়ে যায়। সাধারণ মানুষ যে রকম আতংকিত হয়ে তাদের গাড়িতে জ্বালানি ভরার জন্য ছুটে, সেটাকেই এখন অনেকে এই সংকটের জন্য দোষারোপ করছেন।

এরপরই ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, প্রধানমন্ত্রী বরিস জনসন জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সেনাবাহিনী তলব করার কথা বিবেচনা করছেন। জনসন বলেছেন, আমরা সরবরাহ স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। তিনি মানুষকে আতঙ্কে জ্বালানি না কেনার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী কওয়াসি কোয়ার্টেং জানান, ১৫০ সেনাকে এই কাজে লাগানো হচ্ছে। কয়েক দিনের মধ্যে তারা ট্যাংকার চালাবে। তিনি বলেন, গত কয়েক দিন ছিল কঠিন। আমরা দীর্ঘ লাইন দেখেছি। কিন্তু আমার মনে হয় পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। আমরা কিছু জায়গায় জ্বালানি পাঠাতে পারছি। আমি মনে করি এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারব।

উল্লেখ্য, প্রায় এক লাখ চালক সংকটের কারণে ব্রিটেনের সরবরাহ চেইনে সংকট দেখা দিয়েছে। সুপার স্টোর গুলোর তাক খালি হয়ে আছে। ধারণা করা হচ্ছে, বড় দিনের পণ্যের দাম বাড়বে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026