মুম্বাইয়ের উপকূলে কর্ডেলিয়া নামের একটি প্রমোদতরী থেকে স্থানীয় সময় শনিবার শেষরাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ান খানকে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো(এনসিবি), প্রমোদতরীতে ঝটিকা অভিযান চালিয়ে আরিয়ানসহ মোট আটজনকে আটক করেছে। দ্য ইকোনোমিক টাইমস।
আরিয়ান খানের বিরুদ্ধে শুধুমাত্র অবৈধ মাদক গ্রহণের অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর তদন্ত কমিটি। রোববার সন্ধ্যা সাতটার সময় আদালতে হাজিরা দিতে হয় এই স্টার কিডকে। আরিয়ান খানসহ আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা নামের আরো দুজনকে গ্রেপ্তার করেছে এনসিবি।
এর আগে মাদকবিরোধী সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছিলো, আরিয়ান খানসহ মোট আট জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বক্তব্যের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এনসিবি জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযানে ১৩ গ্রাম কোকেইন, ২১ গ্রাম চরশ ও ২২ পিল এমডিএমএ জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ৬ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর ২৩ বছর বয়সী আরিয়ান খান প্রমোদতরীর রাত্রীকালীন পার্টিতে মাদক গ্রহণের বিষয়টি স্বীকার করেছিলেন। জানা যায়, শাহরুখ ইতোমধ্যেই ছেলের জন্য প্রখ্যাত আইনজীবী নিয়োগ দিয়েছেন।
Leave a Reply