শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১২

যুক্তরাজ্যের সহায়তায় কাসেম সোলাইমানিকে হত্যা

যুক্তরাজ্যের সহায়তায় কাসেম সোলাইমানিকে হত্যা

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে যুক্তরাজ্যও জড়িত বলে একটি গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এ খবর প্রকাশের পর ব্রিটিশ সরকারের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে মানবাধিকার সংস্থাগুলো। খবর মিডলইস্ট আইয়ের।

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে অবস্থিত একটি সামরিক গোয়েন্দাঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে ড্রোন হামলায় সোলাইমানিকে হত্যায় সহায়তা করেছে বলে শনিবার একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়। ২০২০ সালে ইরানের ওই শীর্ষ কমান্ডারকে হত্যার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধে জড়ানোর পরিস্থিতি সৃষ্টি হয়।

গার্ডিয়ানে প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাজ্যের জড়িত থাকার খবরে ইয়র্কশায়ার ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট ও মেনউইথ হিল অ্যাকাউন্টিবিলিটি ক্যাম্পেইন নামে মানবাধিকার সংগঠন দুটি দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। ইয়র্কশায়ারে অবস্থিত সামরিক গোয়েন্দাঘাঁটি থেকে যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকেও তথ্য দিয়ে সহায়তা করা হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। জেনারেল সোলাইমানির গতিবিধির তথ্য আমেরিকার হাতে তুলে দেওয়ার পরই তাকে মার্কিন সেনারা হত্যা করতে সক্ষম হয়েছে বলে ওই প্রতিদেনে উঠে আসে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর ড্রোন হামলায় প্রাণ হারান ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দেসসহ ১০ সামরিক কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026