শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫

কার্ডিফের কমিউনিটি সংগঠক হারুন তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কার্ডিফের কমিউনিটি সংগঠক হারুন তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক বিশিষ্ট কমিউনিটি সংগঠক হারুন তালুকদারের রোগমুক্তি সহ কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন এবং যারা এখনো কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের সবার জন্য এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত ৩রা অক্টোবর অনুষ্ঠিত কার্ডিফ বাংলাদেশ সেন্টারে দোয়া মাহফিলে মোনাজাত করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ। উক্ত মাহফিলে কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও কমিউনিটির অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাদ জোহর রিভার সাইড জালালিয়া মসজিদে হারুন তালুকদারের রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়। এতে অসংখ্য মুসল্লির উপস্থিতিতে বিশ্ব মুসলিম উম্মাসহ কার্ডিফ কমিউনিটির যারা কোভিড-১৯ সহ বিভিন্ন রোগে অসুস্থ আছেন তাদের সবার রোগ মুক্তি ও মারা যাওয়া ব্যাক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোক্তাদির বিন আব্দুল আজিজ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026