বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৯

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটস অ্যাপ সার্ভারে ত্রুটি: ৬ ঘণ্টা পর সচল

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটস অ্যাপ সার্ভারে ত্রুটি: ৬ ঘণ্টা পর সচল

সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছিল না। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

সোমবার হঠাৎ রাত থেকে বাংলাদেশের নেটিজেনরা টের পান, ফেসবুক ঠিকভাবে কাজ করছে  না। কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে আর লগ ইন করা যাচ্ছিলো না। প্রথমে মনে করা হয়েছিলো, সমস্যাটি বাংলাদেশে হচ্ছে। তবে রাত সোয়া দশটার দিকে জানা যায়, সারা বিশ্বেই সার্ভারে সমস্যা হচ্ছে।

ফেসবুক তাদের ওয়েবসাইটের একটি বার্তায় দুঃখ প্রকাশ করেছে। বার্তায় বলছে, আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব আমরা এটি ঠিক করে নেব।

টুইটার ব্যবহারকারীরা জানান, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। এসব অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সেবাও নিতে পারছে না তারা।

এর আগে ৮ জুন বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, দ্য গার্ডিয়ান, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট বিপর্যয়ের মুখে পড়ে।

বিশ্বজুড়ে ৬ ঘণ্টা সার্ভার ডাউন থাকার পর চালু হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এর আগে, সার্ভার ডাউনের ব্যাপারে ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়েছিল, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026