বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬

বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উদ্যেগে ৫০তম বিজয় উৎসব পালনের প্রস্তুতি সভা

বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উদ্যেগে ৫০তম বিজয় উৎসব পালনের প্রস্তুতি সভা

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে বাংলা প্রেস ক্লাব বার্মিহাম মিডল্যান্ডস এর আয়োজনে  ব্রিটেনের ২য় বৃহত্তম শহর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বিজয় উৎসব।

এ উপলক্ষে মঙ্গলবার ৫ই অক্টোবর বার্মিংহামে সংগঠনের সভাপতি মোহাম্মদ মারুফ এর সভাপতিত্তে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্রিটেনের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবের বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।

সভায় বৃহৎ আকারে উৎসব, প্রবাসী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধের সংগঠক ও কবি, সাহিত্যিক ও বাংগালী কমিউনিটিতে অবদানের জন্য বিশিষ্টি ব্যাক্তিদের সম্মান জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কায়সারুল ইসলাম সুমন, সাইফুর রাজা চৌধুরী, ফারসু আহমেদ চৌধুরী, জিয়া তালুকদার, সাইদুর রহমান সুহেল, আতিকুর রহমান, ওবায়দুল কবির খোকন, বদরুল আলম সহ আরো অনেকে।

এদিকে, সংগঠনের আসন্ন সাধারন সভা উপলক্ষে নতুন সদস্য পদের আহবান ও সংবাদের মান বজায় রাখতে সাংবাদিকদের প্রশিক্ষনের অয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026