মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২

মদিনায় দাল্লা কোম্পানি যোগ দিয়েছে বাংলাদেশী কর্মীরা

মদিনায় দাল্লা কোম্পানি যোগ দিয়েছে বাংলাদেশী কর্মীরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবশেষে মদিনার দাল্লা কোম্পানীর শ্রমিক সমস্যার সমাধান হয়েছে। শ্রমিকদের দাবি মেনে নিয়েছে মালিক কতৃপক্ষ। আগামী ২৪ নভেম্বরের মধ্যে সকল শ্রমিকের ইকামা নবায়নসহ আটক ২০ বাংলাদেশি শ্রমিকের দ্রুত মুক্তি এবং মাথাপিছু আড়াইশ রিয়াল বেতন বৃদ্ধির লিখিত আশ্বাসের পর স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকেই কাজে যোগ দিয়েছেন মদিনার দাল্লা কোম্পানির বাংলাদেশি শ্রমিকেরা।

শ্রক্রবার দুপুরে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, বাংলাদেশ কনস্যুলেট (কুটনৈতিক দফতর), বলদিয়া (স্থানীয় সিটি কর্পোরেশন) ও সৌদি শ্রম মন্ত্রনালয়ের কর্মকর্তাদের নিয়ে দাল্লা কোম্পানির মসজিদে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানা যায়। আরো জানা যায়, বৈঠকে সকল চুক্তি লিখিতভাবে হয়েছে এবং সেখানে উপস্থিত মেয়র অফিসের কর্মকর্তা, মদিনা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কোম্পানির মালিকের ছেলের স্বাক্ষর নেওয়া হয়েছে।

এদিকে ২৪ নভেম্বর পর্যন্ত ইকামা না থাকায় কারণে যেন কোনো পরিচ্ছন্নকর্মী গ্রেফতার না হোন এজন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন, শ্রম মন্ত্রনালয় এবং দাল্লা কোম্পানির পক্ষ থেকে অনুরোধ জানানো হরে পুলিশ তা মেনে নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026