শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬

ব্রিটেনে রেকর্ড গড়তে চান সর্বকনিষ্ঠ ৩৩ বছর বয়সী নানি

ব্রিটেনে রেকর্ড গড়তে চান সর্বকনিষ্ঠ ৩৩ বছর বয়সী নানি

ব্রিটেনে বাল্যবিয়ের অনুমতি নেই অথচ ১৭ বছর বয়সে এক মা সন্তান জন্ম দিলেন। উন্নত বিশ্ব বলে অভিহিত একটি দেশের ঘটনা এটি। এমনি ঘটনা ঘটেছে ব্রিটেনে।

ওই মায়ের বয়স যখন ৩৩ বছর তখন তার ওই সন্তানের বয়স ১৬ বছর। আবার ১৬ বছর বয়সে ওই সন্তান জন্ম দিলেন একটি মেয়ে। আর ৩৩ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ নানি হিসেবে রেকর্ড সৃষ্টি করেছেন ওই নারী।

গত বছর চারমাইন তার মাকে জানান, তিনি প্রেগন্যান্ট। অল্প বয়সে মেয়ের এমন ঘটনায় কিছুটা বিচলিত হলেও আশ্চর্য হননি জেনি। কারণ, তিনি নিজেই প্রেগন্যান্ট হয়েছিলেন ১৭ বছর বয়সে। আর তাই মেয়ের স্বাভাবিক সন্তান জন্মদানের বিষয়ে সব ধরনের সহায়তা করেন তিনি। সৎ বাবা হলেও রিচার্ড তার মেয়ে চারমাইনকে নিজ মেয়ের মতোই আদর করেন। রিচার্ড ও জেনির আদর ও সহায়তায় এ বছরের জুন মাসে চারমাইন জন্ম দেন একটি মেয়ে, নাম রাখেন ইসলা মে।

উল্লেখ্য, ব্রিটেনের উত্তরাঞ্চলের শহর হাল। সেখানেই সংসার জেনি মেডলাম আর তার দ্বিতীয় স্বামী রিচার্ডের। সেখানে বাস করেন তাদের তিন মেয়ে- ১৬ বছর বয়সী চারমাইন, ১৩ বছরের চেলসী এবং ১০ বছর বয়সী শেরলেট। কনিষ্ঠতম দাদী এবং দাদার জন্য পূর্ববর্তী বিশ্ব রেকর্ড ছিল ইতালির নেপলসের একজন ২৯ বছর বয়সী ব্রিটিশ পুরুষ এবং ২৯ বছর বয়সী মহিলা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026