শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯

‘মাগে হিতে’ গান গাইতে যেয়ে ইয়োহানির সঙ্গে সালমানের হাস্যকর ঘটনা (ভিডিও)

‘মাগে হিতে’ গান গাইতে যেয়ে ইয়োহানির সঙ্গে সালমানের হাস্যকর ঘটনা (ভিডিও)

‘মানিকে মাগে হিতে’ গানের কল্যাণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শ্রীংলকার গায়িকা ইয়োহানি ডি’ সিলভার সঙ্গে সেই আলোচিত গানে কণ্ঠ মেলালেন বলিউড তারকা সালমান খান।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস বস-১৫’-এর আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে গানটি পরিবেশন করেন ২৮ বছর বয়সী গায়িকা ইয়োহানি; অনুষ্ঠানে ইয়োহানির অনুরোধে তার সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গান পরিবেশনের চেষ্টা করেন অনুষ্ঠানের সঞ্চালক ‍সালমান খান।

কালারস টেলিভিশনের ইনস্টাগ্রামে প্রকাশিত এ অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে, সিংহলী ভাষার এ গানের শব্দ উচ্চারণে সালমান খানের হিমশিম অবস্থা দেখে দর্শকদের সঙ্গে ইয়োহানিও হাসি আটকে রাখতে পারেননি।

টেলিভিশনটি বলছে, এবারই প্রথমবারের মতো ভারতীয় কোনো টিভি চ্যানেলে হাজির হচ্ছেন ইয়োহানি। এবারের পর্বটি শনিবার ভারতীয় সময় রাত ৯টায় সম্প্রচার হবে। এ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়ে বলিউডের শ্রীলংকান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়োহানি; দু’জনের একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

https://www.youtube.com/watch?v=1GwkOPfgyxc




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026