ভারতের চাপে অবশেষে কোভিড বিধিনিষেধের কড়াকড়ি কিছুটা শিথিল করল ব্রিটেন। সোমবার থেকে ভারতীয় যাত্রীদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম। বৃহস্পতিবার এ বিষয়ে টুইট করেছেন ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত এলেক্স এল্লিস।
খবরে বলা হয়, যে ভারতীয়রা কোভিশিল্ডের দুটি টিকা পেয়েছেন, ব্রিটেনে পৌঁছার পর আর তাদের ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে না। কয়েক দিন ধরেই ব্রিটেন ও ভারতের মধ্যেই উভয় দেশ থেকে আগত যাত্রীদের জন্য কার্যকর করা করোনা বিধিনিষেধ নিয়ে নানারকম আলোচনা চলছিল। প্রথম ব্রিটেন এই নিয়ে কড়া বিধিনিষেধ আরোপ করে। ভারত আবার পাল্টা ব্রিটেন থেকে আগত যাত্রীদের বিষয়ে বিশেষ বিধিনিষেধ আরোপ করে।
Leave a Reply