সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর ও চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে খুব দ্রুতই বসছে করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এ কথা বলেছেন।
তবে মধ্যপ্রাচ্যর যাত্রীর সংখ্যা বিবেচনা করে চট্রগামে আগে স্থাপন হতে পারে আরটিপিসিআর। শনিবার দুপুরে সিলেটে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে সংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। শনিবার ৩ দিনের সফরে সিলেটে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। সকালে যোগ দেন সিলেট জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায়।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দুই বিমান বন্দরে আরটি পিসি আর ল্যাব স্থাপনের জন্য ইতিমধ্যে চিঠি দেয়া হয়েছে। খুব দ্রুত স্থাপনের কার্যক্রম শরু হবে। তবে যাত্রীর সংখ্যা বিবেচনা করে চট্রগাম বিমান বন্দরে আগে বসবে আরটিপিসি আর।
Leave a Reply