শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮

এমপি অ্যামেসকে হত্যায় অভিযুক্তের বাবা সোমালিয়ার প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা

এমপি অ্যামেসকে হত্যায় অভিযুক্তের বাবা সোমালিয়ার প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা

সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ তরুন আলী হারাবী আলী এক সপ্তাহ ধরে স্যার ডেভিড অ্যামেসকে হত্যা করার পরিকল্পনা করে। হত্যার সময় সে ১৭ বার ছুরিকাঘাত করে বর্ষীয়ান এই রাজনীতিবীদকে।

সে নর্থ লণ্ডনে কেন্টিশ টাউনের অভিজাত এলাকায় কাউন্সিল ফ্ল্যাটে তার পরিবারের সাথে থাকলেও এই হত্যার উদ্দেশ্যে সে স্যার ডেভিড অ্যামেসের সার্জারীতে সাক্ষাতের অনুমতি চায় স্থানীয় বাসিন্দা হিসাবে। এই হত্যার উদ্দেশ্যে লণ্ডন থেকে যায় ৪০ মাইল দূরের শহর লেই অন সি-তে।

গ্রেফতারকৃত আলী হারাবীর বাবা সোমালিয়ার প্রধানমন্ত্রীর সাবেক যোগাযোগ উপদেষ্টা হারাবী আলী কুল্লানী ছেলের এই কান্ডে মারাত্নক মানসিক ধাক্কা খেয়েছেন। নর্থ লণ্ডন কেন্টিশ টাউন যেখানে এই উগ্রবাদীর বসবাস সেই একই এলাকা ৩ মাইল দূরের কিলবার্ন ও হ্যাম্পষ্টেড থেকে নির্বাচিত সংসদ সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক এমপি!

পুলিশের সোর্স জানিয়েছে, অভিযুক্ত আলী হারাবীকে কয়েক বছর আগে সম্ভাব্য উগ্রবাদীর তালিকায় রেখে তাকে একটি উগ্রবাদ বিরোধী প্রশিক্ষনে পাঠানো হয়। তবে সে সেই প্রশিক্ষন অসমাপ্ত রেখেই চলে আসে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026