দুটি পাতা একটি কুঁড়ির দেশ শাহজালালের পূণ্যভূমি সিলেটের প্রাচীনতম ও পর্যটন সমৃদ্ধ গোয়াইনঘাট উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত সর্বপ্রথম ও বৃহৎ জনকল্যাণমূলক সংগঠন ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ’ এর তৃতীয় ধাপের কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
পরিষদের কেন্দ্রীয় ৭ জন উপদেষ্টাদের নিয়ে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় প্রধান চারটি পদে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন শেষ পর্যন্ত কেউ কেউ নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে অন্যজন কে সাপোর্ট করেন তাই সিলেকশনে নির্বাচন সম্পন্ন হয়। সাবেক সিনিওর সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সদরুল ইসলাম সভাপতি নির্বাচিত হন।
সৌদী প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট রাজনীতিবিদ নিয়াজ মুর্শেদ সদরুল ইসলাম কে সমর্থন করে তাহার মনোনয়ন প্রত্যাহার করে নেন তাই আর কোন প্রতিনিধি না থাকায় তিনি নির্বাচিত হন এবং সেক্রেটারী পদে যু্ক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মিসবাহ উদ্দীন মনোনয়ন প্রত্যাহার করে দুবাই প্রবাসী জহীর উদ্দিন কে সাপোর্ট করায় দুবাই প্রবাসী জনাব জহীর উদ্দিন সেক্রেটারী মনোনীত হন। কুয়েত প্রবাসী সায়েম আহমেদ শাহীন আহমদ কে দুবাই প্রবাসী আখতারুজ্জামান সাপোর্ট করে মনোনয়ন প্রত্যাহার করায় সাংগঠনিক নির্বাচিত হন। সৌদিআরব প্রবাসী আব্দুল ওয়ারিসের সাথে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় অর্থ সংম্পাদক নির্বাচিত হন।
৭ জন সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা যারা নির্বাচন কমিশনের গুরুদায়িত্ব পালন করেন – প্রধান নির্বাচন কমিশনার আমেরিকা প্রবাসী আব্দুল লতিফ বাবুল ,সহকারী নির্বাচন কমিশনার দুবাই প্রবাসী নজরুল ইসলাম। নির্বাচন কমিশনার – সৌদি প্রবাসী আব্দুল আহাদ মুনির , লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুল, সৌদিআরব প্রবাসী আহমদ আলী, কুয়েত প্রবাসী আব্দুল্লাহ মেম্বার , ওমান প্রবাসী আব্দুল মালেক।
নতুন কমিটি ঘোষনা করে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাবুল বলেন, আমি এবং সম্মানিত নির্বাচন কমিশনার গণ সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের তৃতীয় কাউন্সিলের চারটি পদ ঘোষণা করি। আমাদের কমিশনের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে, মনোনীত কর্মকর্তা গণ শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের মাধ্যমে প্রবাসীদের সব ধরনের সমস্যার সমাধান সহ মানবিক কল্যানে কাজ করে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যেনো সংগঠনের সব কাজ কর্মকে কবুল করেন।
এদিকে নবনির্বাচিত আংশিক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পরিষদের সাবেক দুই মেয়াদের সভাপতি, ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতা, কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল মুবিন।
উল্লেখ্য, গোয়াইনঘাট প্রবাসী পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই গরীব, দুঃস্থ অসহায় মানুষের কল্যাণ, প্রবাসীদের সহযোগিতা, মৃত্যু প্রবাসীদের দেশে ফিরতে সহযোগিতা সহ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে গোয়াইনঘাট প্রবাসী পরিষদের ৩২ টি দেশের শাখা কমিটি রয়েছে।
Leave a Reply