শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮

ব্রিটিশ লেবার পার্টির কোভিড মোকাবেলায় ‘প্ল্যান বি‘ কার্যকরের দাবি

ব্রিটিশ লেবার পার্টির কোভিড মোকাবেলায় ‘প্ল্যান বি‘ কার্যকরের দাবি

ওয়ার্ক ফ্রম হোম এবং মাস্ক বাধ্যতামূলক করে এই পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন লেবার পার্টির ছায়া চ্যান্সেলর র‌্যাচেল রীভস। এ খবর দিয়েছে বিবিসি।

র‌্যাচেল বলেন, ভ্যাকসিনেশন কর্মসূচী স্থবির হয়ে পড়েছে। এক্ষেত্রে আরো সক্রিয় হতে হবে। কিন্তু চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, তথ্যউপাত্ত বলছে, এখনই প্ল্যান বি-তে মুভ করার কোনো কারণ নেই।

প্ল্যান বি-তে ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) অত্যধিক চাপ থেকে রক্ষা এবং কোভিড পাসপোর্ট চালুর কথা বলা হয়েছে। এনএইচএস কনফেডারেশন এবং ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশন কোভিড পরিস্থিতির অবনতির কারণে কিছু বিধিনিষেধ নতুন করে আরোপের পক্ষে মত দিয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাজ্য এখন প্ল্যান এ কার্যকর করছে। এতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীরে বুস্টার ডোজ এবং ১২ থেকে ১৫ বছর বয়সীদের স্বাস্থ্যবান মানুষের জন্য এক ডোজ টিকা নেওয়ার কথা বলা হয়েছে। আর যারা এখনো টিকা নেননি, তাদের টিকা নেওয়ায় উৎসাহিত করা প্ল্যান এ-র অন্যতম লক্ষ্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026