শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২

ইউরোপে ঘড়ির কাঁটা পেছানো হচ্ছে এক ঘণ্টা

ইউরোপে ঘড়ির কাঁটা পেছানো হচ্ছে এক ঘণ্টা

ইউরোপের সব দেশে শনিবার দিবাগত রাত অর্থাৎ রোববার রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। এই সময় পরিবর্তনের ফলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান হবে ৫ ঘণ্টা।

প্রতি বছর শীতে দিনের আলো ব্যবহারের জন্য সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্রতি বছরের অক্টোবরে শেষ রোববার রাতে। ফলে রাতে ইউরোপের মানুষ এক ঘণ্টা বেশি ঘুমাতে পারবেন। একইভাবে যুক্তরাজ্যেও এই পরিবর্তন দেখা যাবে রোববার থেকে।

প্রসঙ্গত, এ ঘড়ির কাঁটা পরিবর্তন নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটি হয় ২০১৮ সালে। ইইউ সদস্যরা বিপুল ভোটে রীতি বন্ধের পক্ষে রায় দেন। তারপর ২০২১ থেকে এই রীতি বাতিলের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পার্লামেন্ট। তবে ইউরোপের অনেক দেশ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। ফলে ইউরোপে বেশিরভাগ দেশে আজ ঘড়ির কাঁটা পরিবর্তন হবে।

১৯৮০ সালে বিশ্বব্যাপী তেলসংকট শুরু হলে দিনের আলো বেশি উপভোগ করে জ্বালানি খরচ কমানোর এ রীতি অনুসরণ শুরু হয়। শুরুটা জার্মানিতে হলেও ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এই রীতি মানতে শুরু করে। তবে ঘড়ির কাঁটা পরিবর্তনের ফলে আদৌ জ্বালানি বাঁচানো সম্ভব হচ্ছে কিনা- এই প্রশ্ন উঠেছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026