শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩১

বাড়ি পরিস্কারের সময় ২ মিলিয়ন পাউন্ডের হীরা পেলেন এক ব্রিটিশ নারী

বাড়ি পরিস্কারের সময় ২ মিলিয়ন পাউন্ডের হীরা পেলেন এক ব্রিটিশ নারী

হীরার মতো দেখতে একটি পাথরের জুয়েলারি কিনেছিলেন বৃটেনের এক প্রবীণ নারী। কিন্তু সেটি বিক্রির সময় পরীক্ষা করে দেখা যায় এটি আসলে একটি ৩৪ ক্যারেটের হীরা। এখন তিনি এটিকে ২ মিলিয়ন পাউন্ডে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

নর্থম্বারল্যান্ডের বাসিন্দা ওই প্রবীণ নারী তার বাড়ি পরিস্কার করতে গিয়ে এই বিশাল হীরার টুকরাটি পান। যদিও এর দাম সম্পর্কে তার কোনো ধারণাই ছিলনা। এটিকে তিনি নিয়ে যান কাছেই একটি নিলামদারের কাছে। নিলামদার মার্ক লেনের জন্যও এটি ছিল বড় ধাক্কা। তিনি জানান, এই হীরাটি একটি এক পাউন্ডের কয়েনের থেকেও বড়। আগামি মাসে একে নিলামে তোলা হচ্ছে।

লেন বলেন, ওই প্রবীণ নারী তার কাছে এসে এক ব্যাগ জুয়েলারি নিয়ে আসেন। সেখানে তার বিয়ের ব্যান্ড ও বিভিন্ন কস্টিউম জুয়েলারির সঙ্গে এই হীরাটিও ছিল। প্রায় তিনদিন এগুলো তার টেবিলে পড়ে ছিল। এরপর তিনি কৌতুহল বশত হীরা পরীক্ষার মেশিনে নিয়ে পাথরটি পরীক্ষা করেন। আরও নিশ্চিত হওয়ার জন্য এটিকে লন্ডনে পাঠানো হয়। সেখানেই জানা যায় এটি আসলে ৩৪ ক্যারেটের একটি হীরা।

হীরাটির আসল মালিক নিজের পরিচয় গোপন রাখতে চান। কবে এটি তিনি কিনেছিলেন তাও কাউকে জানাতে চান না। তার কাছে যে একটি হীরা ছিল তাও তিনি জানতেন না। লেনের কাছে তিনি জানিয়েছেন, বাড়ির অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে সব জড়ো করছিলেন তিনি। কিন্তু তার প্রতিবেশী জানান যে এসব পণ্য আজকাল কম দামে বিক্রি করা যায়। তাই তিনি এগুলোকে নিয়ে এসেছিলেন কিছু অর্থ পাওয়ার আশায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026