শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০

কপ ২৬: দরিদ্র দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড সহায়তায় ব্রিটেনের প্রতিশ্রুতি

কপ ২৬: দরিদ্র দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড সহায়তায় ব্রিটেনের প্রতিশ্রুতি

জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ ২৬ শীর্ষ সম্মেলন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছে। এ সময়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তায় ২৯ কোটি পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেন।

এমন এক সময়ে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেন। যেখানে সপ্তাহে গ্লাসগো সম্মেলনে আরো আলোচনা করবেন বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা। এতে তারা আলোচনা করবেন কিভাবে দরিদ্র দেশগুলোকে সহায়তা করা যায় এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কিভাবে সেই সাহায্য দেয়া যায়- তা নিয়ে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলো ১০,০০০ কোটি ডলার আর্থিক সহায়তা দাবি জানিয়েছে। তারা যুক্তি দিয়েছে এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং দুর্ভোগ পোহাচ্ছে। কার্বন নির্গমনের কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঐতিহাসিকভাবে খুবই সামান্য অবদান রেখেছে উন্নয়নশীল দেশগুলো। এক্ষেত্রে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে সহায়তায় ব্যয় হবে ব্রিটেনের প্রতিশ্রুত অর্থের বেশির ভাগ।

এর মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অ্যাকশন, সংরক্ষণশীলতাকে উন্নত করা এবং কম কার্বন নির্গমন করাতে ব্যয় হবে অর্থ। ব্রিটেনের ফরেন, কমনওয়েথ এবং ডেভেলপমেন্ট অফিস তাদের প্রতিশ্রুত ২৯ কোটি পাউন্ডের তহবিলকে ‘নিউ ফান্ডিং’ হিসেবে আখ্যায়িত করেছে। আগামী রোববার পর্যন্ত চলবে জাতিসংঘের এই সম্মেলন। এতে বৈশ্বিক উষ্ণতাকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা নিয়ে আলোচনা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026