শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৬

চীনে কুকুরের মল পাঠানোয় ব্রিটিশ রিসাইক্লিং প্রতিষ্ঠান জরিমানার সম্মুখিন

চীনে কুকুরের মল পাঠানোয় ব্রিটিশ রিসাইক্লিং প্রতিষ্ঠান জরিমানার সম্মুখিন

চীনে অবৈধভাবে এক হাজার তিনশত টন বাসাবাড়ির বর্জ্য পাঠানোয় যুক্তরাজ্যের একটি রিসাইক্লিং প্রতিষ্ঠানকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

সাইকা নাতুর নামের প্রতিষ্ঠানটি তাদের নর্থ লানার্কশায়ারের প্লান্ট থেকে ব্যবহৃত ন্যাপকিন, কুকুরের মল, খালি বোতল রফতানি করে। তবে তাদের দাবি ছিল এগুলো বর্জ্য কাগজ। সাধারণত কোম্পানিটি বর্জ্য কাগজ ম্যানচেষ্টারে তাদের কারখানায় পাঠিয়ে থাকে। তবে ২০১৬ সালের জুনে সেখানে এক অগ্নিকাণ্ডের পর কারখানাটির উৎপাদনক্ষমতা কমে যায়। ফলে বর্জ্য কাগজ বিদেশে রফতানি শুরু করে তারা।

স্কটিশ পরিবেশ সুরক্ষা সংস্থা (এসইপিএ) বলেছে, এটাই স্কটল্যান্ড থেকে রফতানি হওয়া সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ বাসাবাড়ির বর্জ্য। নিয়মিত অডিটের সময় এই অনিয়ম ধরা পড়ে।

এসইপিএ’র প্রধান নির্বাহী টেরি এ’হেরান জানিয়েছেন, কর্মকর্তাদের প্রত্যক্ষ করা সবচেয়ে বড় অপরাধের ঘটনা এটাই। সাইকা নাতুরের কোরি প্লান্ট থেকে ৫১টি কন্টেইনার ভর্তি করে এসব বর্জ্য পুর্নব্যবহারের জন্য চীনে পাঠানো হচ্ছিলো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026