শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২

ক্রিসমাসে মদ্যপানের সুযোগ কম ব্রিটিশদের

ক্রিসমাসে মদ্যপানের সুযোগ কম ব্রিটিশদের

ব্রিটিশদের কপালে এবার ক্রিসমাসে নাও জুটতে পারে কড়া পানীয় থেকে শুরু করে ওয়াইন কিংবা শ্যাম্পেন। ক্রিসমাসের সময় মদ ও মদ জাতীয় পানীয়র বিপুল চাহিদা যোগান সম্ভব হচ্ছে না ট্রাক চালকদের ঘাটতির কারণে। এ খবর দিয়েছে আরটি।

ব্রিটিশ ওয়াইন এন্ড স্পিরিট ট্রেড এ্যাসোসিয়েশন ব্রিটেনের পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপসকে লেখা এক চিঠিতে বলেছে, এ ধরনের পরিস্থিতি পানীয় ব্যবসার জন্যে কঠিন পরিস্থিতির সৃষ্টি করছে। ব্রিটেনের ড্রিংকস এ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে ট্রাক চালকদের অভাবে শপিং স্টোরগুলোতে এসব পানীয় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে বিভিন্ন খাতে শ্রমিক ঘাটতিতো রয়েছেই।

ব্রিটেনের পার্লামেন্টের এক গবেষণা বলছে, দেশটির ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক সপ্তাহে অন্তত একবার মদ পান করেন। আর ক্রিসমাসে তো বিশেষ উপহার হিসেবে বিবেচনা করা হয় এ ধরনের হার্ড ড্রিংকসকে। ওই চিঠিতেও এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরো জানানো হয়, চালক ও যানবাহনগুলো পাওয়া গেলেও তা পণ্য সরবরাহের সঠিক সময়ে সম্ভব না হওয়ায় চাহিদার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক মাসগুলিতে এসব খাতে সরবরাহের সময় নাটকীয়ভাবে বেড়েছে, সপ্তাহে দুই থেকে তিন দিন এবং খরচও অন্তত ৭ শতাংশ বেড়েছে।

মন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে শ্যাম্পেন মেজর লরেন্ট-পেরিয়ার, মোয়েট হেনেসি এবং পেরনোড রিকার্ডের ইউকে শাখা সহ ওয়াইন এবং মদের ব্যবসা করে এমন ৪৮টি কোম্পানির প্রধান স্বাক্ষর করেছে। গ্রুপটি অভিযোগ করেছে, শিপিংয়ের সময়ও গত বছরের একই সময়ের তুলনায় এখন পাঁচ গুণ বেশি রয়েছে। সরকার হস্তক্ষেপ না করলে পরিস্থিতি গ্রাহকদের জন্য মূল্য বৃদ্ধির কারণ হতে পারে।

উল্লেখ্য, ব্রেক্সিট এবং কোভিড -১৯ মহামারীর পরে ব্রিটেন একটি মারাত্মক সরবরাহ চেইন সংকটে পড়েছে। এটি মহামারী পরবর্তী চাহিদা পুনরুদ্ধার এবং কঠোর অভিবাসন বিধিমালার মধ্যে লরি চালকদের ঘাটতির কারণে শিপমেন্টে কোম্পানিগুলোকে পিছিয়ে দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026