ছয় ধরনের কোভিড ভ্যাকসিনের যে কোনোটিই শক্ত ইমিউনিটি তৈরি করে ও সফলভাবে কাজ করে। ফাইজার-বায়োটেক ও অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রারম্ভিকভাবে যারা গ্রহণ করেছেন তাদের জন্য ভালো বুস্টার হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার ব্রিটিশ গবেষকরা এক প্রতিবেদনে এ কথা বলেছেন।
তারা বলছেন, তাদের গবেষণার ফলাফলগুলো গুরুত্বপূর্ণ কারণ গবেষণাগুলো দেখাচ্ছে, এই ভ্যাকসিনগুলোর দুটি ডোজ থেকে সুরক্ষা হ্রাস পাচ্ছে।
ল্যানসেট মেডিকেল জার্নালে গবেষকরা রিপোর্ট করেছেন যে, নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের কিছু প্রভাব এড়াতে পারে। গবেষণা অনুসারে প্রাথমিক ভ্যাকসিন এবং বুস্টার ডোজের মধ্যে ব্যবধান যতো বেশি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ততো শক্তিশালী হবে।
গবেষক দলের নেতৃত্বদানকারী সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাউল ফাউস্ট বলেন, এটি যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী বুস্টার প্রোগ্রাম বিকাশে আত্মবিশ্বাস ও নমনীয়তা যোগাবে, সরবরাহ চেইন ও লজিস্টিকসের মতো অন্যান্য কারণগুলো কার্যকর থাকা সত্ত্বেও।
Leave a Reply