শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫

যুক্তরাজ্যে ওমিক্রন দাপুটে হয়ে উঠার আশংকা

যুক্তরাজ্যে ওমিক্রন দাপুটে হয়ে উঠার আশংকা

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে দাপুটে ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে ওমিক্রন। যুক্তরাজ্যের এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার এই অ্যাকাডেমিক বিবিসির ব্রেকফাস্ট অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে প্রফেসর পল হান্টার জানান, নতুন এই ভ্যারিয়েন্টটি শিগগিরই সংক্রমণে ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, যুক্তরাজ্যে এটি কীভাবে ছড়াবে তা এখনও নির্দিষ্ট নয়। তবে আমার মনে হয় প্রাথমিক ইঙ্গিতে দেখা যাচ্ছে এটা সম্ভবত খুব দ্রুত ছড়াবে এবং ডেল্টাকে ছাড়িয়ে যাবে। সম্ভবত কয়েক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে এটাই দাপুটে হয়ে উঠবে।

পল হান্টারের ধারণা, যুক্তরাজ্যে ইতোমধ্যে হাজার হাজার মানুষ এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে। তবে এখন পর্যন্ত দেশটিতে ২৪৬ জনের এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে প্রফেসর পল হান্টার মনে করেন, ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকাতে খুব ভূমিকা রাখতে যাচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তিনি বলেন, আমরা যা কিছুই করি তার একটা উপকারিতা থাকে। কিন্তু আমি মনে করি, এই সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে কাজ হবে খুব সামান্যই। দেশে একবার ওমিক্রন ছড়াতে শুরু করলে সীমান্ত কড়াকড়ি আসলে কোনও ফল বয়ে আনবে না।

প্রসঙ্গত, ওমিক্রন মোকাবিলায় ব্রিটিশ সরকার ইতোমধ্যে ভ্রমণের নিয়ম কঠোর করেছে। ইংল্যান্ডের ভ্রমণ নিষিদ্ধ তালিকায় সোমবার যুক্ত হয়েছে নাইজেরিয়া। এছাড়া মঙ্গলবার থেকে দেশটিতে প্রবেশ করতে চাওয়া সব ভ্রমণকারীকেই করোনা পরীক্ষা করাতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026