শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬

ওমিক্রন সুরক্ষায় দুই ডোজ টিকা যথেষ্ট নয়

ওমিক্রন সুরক্ষায় দুই ডোজ টিকা যথেষ্ট নয়

ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দিতে কোভিড টিকার দুটি ডোজ যথেষ্ট নয়। শুক্রবার (১০ ডিসেম্বর) যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এই সতর্কতার কথা জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ওমিক্রন ও ডেল্টার ক্ষেত্রে সংক্রমণ থামাতে টিকা কম কার্যকর। তবে টিকার একটি তৃতীয় বা বুস্টার ডোজ উল্লেখযোগ্য পরিমাণে, প্রায় ৭৫ শতাংশ সুরক্ষা দেয়। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানায়, এখনও টিকা নেওয়ার ফলে গুরুতর কোভিড আক্রান্তের ক্ষেত্রে ভালো সুরক্ষা দেয়। গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে।

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা ৫৮১ ওমিক্রন ও কয়েক হাজার ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের তথ্য পর্যালোচনা করেছেন। নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর তা জানতেই এই পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমেছে এবং ফাইজারের দুই ডোজের কার্যকারিতাও হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। তবে তৃতীয় ডোজ করোনা উপসর্গ ঠেকাতে সুরক্ষার মাত্রা ৭০ ও ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার পূর্বাভাস অনুসারে, মধ্য ডিসেম্বর নাগাদ যুক্তরাজ্যের করোনায় আক্রান্তের অর্ধেক হবে ওমিক্রন ভ্যারিয়েন্টে। এই প্রবণতা অব্যাহত থাকলে এই মাসের শেষের দিকে আক্রান্তের সংখ্যা দশ লাখের বেশি হতে পারে।

সংস্থাটির টিকা কর্মসূচির প্রধান ড. ম্যারি র‍্যামসি বলেন, এই প্রাথমিক পূর্বাভাস সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। কিন্তু এটি ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক মাস পর ডেল্টার চেয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের বড় ধরনের ঝুঁকি রয়েছে।

গত ৮ ডিসেম্বর টিকা নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেকের এক বিবৃতিতে বলা হয়, তাদের উৎপাদিত টিকার তিন ডোজ করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। গবেষণাগারে পরীক্ষায় এই সফলতা পাওয়ার দাবি করে নির্মাতা প্রতিষ্ঠানের তরফে বলা হয়, প্রয়োজন হলে ২০২২ সালের মার্চ মাসে ওমিক্রনভিত্তিক টিকা সরবরাহ করতে পারবে তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026